বিনিয়োগে বাংলাদেশ সবচেয়ে উদার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

বিনিয়োগে বাংলাদেশ সবচেয়ে উদার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উদার দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরও বিনিয়োগ করুন।

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত ব্যাবসায়িক ফোরামের আলোচনায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

চারদিনের ভারতের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জ্বালানি তেল, পেঁয়াজ, চাল ও গমের মতো অত্যাবশ্যক পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহের আশ্বাস দিয়েছে ভারত। দেশটি রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা করবে বলে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

ডি- এইচএ

Source link

Related posts

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

News Desk

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত

News Desk

আফগানিস্তানে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

News Desk

Leave a Comment