বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত ১০

বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন। ছবি: আল আরাবিয়্যা

ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন ১০ জন। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় একটি ফুটবল স্টেডিয়াম ও ক্যাফের কাছে একটি গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যারাজে রাখা গাড়িতে বিস্ফোরক বাঁধা ছিল। পাশেই ছিল গ্যাসবাহী ট্যাংকার। হঠাৎ বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই কিশোর। তাদের বাড়ির কাছে স্টেডিয়ামে ফুটবল খেলছিলো তারা।

Source link

Related posts

জাতিসংঘের গবেষণা প্রতিবেদন : কোনো অগ্রগতি নেই

News Desk

যেভাবে টুইটারের মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

News Desk

বিশ্ব আনফ্রেন্ড দিবস আজ

News Desk

Leave a Comment