ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
আন্তর্জাতিক

ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নির্বাচনে বলসোনারোকে প্রেসিডেন্ট পড়ে বিজয়ী হয়ে অনুভূতি জানান লুলা। ছবি: রয়টার্স

বলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

ভোটের ফলাফল অনুযায়ী, শেষ ধাপের ভোট গণনার পর দেখা গেছে লুলা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। খবর বিবিসির।

এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিলো। তবে নির্বাচনে জিতে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নেন তিনি।

প্রসঙ্গত, ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ভোটে লুলা পেয়েছিলেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। আর বলসোনারো পেয়েছিলেন ৪৩ দশমিক ৩ শতাংশ। তবে নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

Source link

Related posts

পোল্যান্ডে আঘাত করা ক্ষেপণাস্ত্র ইউক্রেনেরই ছিল

News Desk

ভারতে শিক্ষা-স্বাস্থ্যসহ ১২ মন্ত্রীর পদত্যাগ

News Desk

তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ১১ জনের প্রাণহানি

News Desk

Leave a Comment