পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৪ সেনা নিহত

মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলী এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী হামলা হয়। ছবি: সংগৃহীত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় সেনাবাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলী এলাকায় একটি সামরিক কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণহানির এ ঘটনা সংঘটিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং। খবর ডন, দ্য প্রিন্ট, ওডিশা পোস্টের।

সেনাবাহিনীর নিহত চার সদস্যের- মানসেহরার বাসিন্দা ল্যান্স নায়েক শাহজাইব (২২), গিজারের বাসিন্দা ল্যান্স নায়েক সাজ্জাদ (২৬), কোহাটের বাসিন্দা সিপাহী উমাইর (২৫) ও নারওয়ালের বাসিন্দা সিপাহী খুররম (৩০)।

ডি- এইচএ

Source link

Related posts

নথির খোঁজে ট্রাম্পের বাসায় এফবিআইয়ের তল্লাশি

News Desk

রাজপ্রাসাদে ফিরতে চান না প্রিন্স হ্যারি

News Desk

কাশ্মিরে মন্দিরের দায়িত্বে মুসলিম বাবা-ছেলে

News Desk

Leave a Comment