Image default
আন্তর্জাতিক

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বাড়িতে ডেকে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরীর কুরাবালি থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ধর্ষকের মায়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, মাস তিনেক আগে অভিষেক নামে গ্রামের এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে গোপন করেছিল ওই কিশোরী। কিছুদিন পর চিকিৎসক জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এরপর কিশোরীর পরিবার বিষয়টি পঞ্চায়েতকে জানায়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ৬ অক্টোবর অভিযুক্ত অভিষেকের সঙ্গে কিশোরীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় পঞ্চায়েত। এর পরই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান অভিষেকের মা।

সেখানে তার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সাইফাইতে স্থানান্তরিত করা হয়।

কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবক ও তার মায়ের খোঁজ করছে পুলিশ।

Related posts

আল-আকসা মসজিদে ফের ইসরায়েলি তান্ডব, আহত ৪২

News Desk

পদত্যাগ করলেন পেরুর প্রধানমন্ত্রী

News Desk

রুশ নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন ড্রোন দিয়ে ইউক্রেনের ভয়াবহ হামলা

News Desk

Leave a Comment