ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে। সুপারিশ করেছে এ ঘটনা তদন্তে গঠিত কংগ্রেস কমিটি।

তদন্ত কমিটির প্রধান বেনি থম্পসন জানান, বুধবার (২১ ডিসেম্বর) পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিন সাধারণ মানুষও প্রতিবেদনটি দেখতে পারবেন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট এমপি জেমি রাসকিন এক বিবৃতিতে জানান , ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধ সংগঠনের অভিযোগ আনার ব্যাপারে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃত অভিযোগগুলো হলো, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা, মিথ্যা বক্তব্য দেওয়া ও বিদ্রোহে প্ররোচিত করা।

এসএম

Source link

Related posts

‘বুস্টার’ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে ভারতে

News Desk

চীনা ভ্যাকসিনের কার্যকারিতা কম, স্বীকার করল কর্তৃপক্ষ

News Desk

আমাকে দরকার পড়বে না, কংগ্রেসে বড় বড় নেতা আছেন: পিকে

News Desk

Leave a Comment