জলবায়ু নরকের মহাসড়কে বিশ্ব
আন্তর্জাতিক

জলবায়ু নরকের মহাসড়কে বিশ্ব

ফাইল ছবি

জলবায়ু নরকের মহাসড়কে আমরা বাস করছি বলে মন্তব্য করে বিশ্ববাসীকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরস। সোমবার (৭ নভেম্বর) মিসরের শারম-আল-শেখে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে কপ-২৭ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জাতিংঘ মহাসচিব বলেন, আর কিছু দিনের মধ্যেই আমাদের বিশ্বের জনসংখ্যা নতুন সীমা অতিক্রম করবে। আমাদের সদস্য সংখ্যা আট বিলিয়ন হতে যাচ্ছে।

ভাষণে গুতেরেস আরও বলেন, যেই শিশুটি আসছে তাকে কী বলবো, যখন জিজ্ঞাস করবে আমরা পৃথিবীর জন্য কী করেছি? আমরা আমাদের জীবনের সঙ্গে লড়াই করছি আর হেরে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যে শঙ্কা করছি ওই বিন্দুর দিকেই যাচ্ছি। আমরা জলবায়ু নরকের মহাসড়কে আছি।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে করণীয় নিয়ে মিসরে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। বিশ্বব্যাপী ভূমিকম্প, বন্যা-খরা, জলোচ্ছ্বাস বৃদ্ধি ঠেকাতে এবারের সম্মেলনে তহবিল গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবেন, প্রতিনিধিরা সেদিকে তাকিয়ে।

২৭তম জলবায়ু সম্মেলন, যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭। এবারের সম্মেলনে অংশ নিচ্ছে ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও পরিবেশ কর্মীরাও রয়েছেন। কাবর্ন নিঃসরণে এবার জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এমকে

Source link

Related posts

হাসপাতালেই সংবাদ সম্মেলন ইমরানের

News Desk

ইসরায়েলে অস্ত্র বিক্রি নিয়ে চাপের মুখে বাইডেন

News Desk

আইন না মেনে গণছাঁটাই, ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা

News Desk

Leave a Comment