জন্মহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে চিন
আন্তর্জাতিক

জন্মহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে চিন

চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সপ্তাহব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: পিটিআই

বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বিশ্ব মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা কঠিন হতে পারে এমন সতর্ক বার্তা দিয়েছিলেন চিনের অর্থনীতিকেরা। সেটা মাথায় রেখেই জন্মহার বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক নীতি গঠন ও প্রণয়নে সবুজ সঙ্কেত দেয়া হয়েছে বলে রবিবার (১৬ অক্টোবর) জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর আনন্দবাজার পত্রিকার।

কমিউনিস্ট পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে চিনের প্রেসিডেন্ট জানান, জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন করা হবে দেশে। সেই সঙ্গে বার্ধক্যের দিকে এগিয়ে চলা জনসংখ্যার জন্যেও জাতীয় স্তরে একাধিক নীতি প্রণয়নের কাজ চলছে। বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে থাকলেও ১৪০ কোটির দেশ চিনে এ বছর জন্মহার উল্লেখযোগ্য হারে কমে যাবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শি জিনপিং জানান, ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত এক সন্তান নীতি চালু ছিলো চিনে। তবে দেশের বেশিরভাগ মানুষের বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসার পরে তিন সন্তান নীতি চালু করা হয় দেশ জুড়ে। যদিও তাতে খুব একটা লাভ হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

এনজে

Source link

Related posts

চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, আটকে ২১ শ্রমিক উদ্ধার ৮

News Desk

ভারতে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে আগুন, নিহত ৮

News Desk

নেতানিয়াহুর বিদায়ের পরই ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ বাইডেনের

News Desk

Leave a Comment