কিয়েভে ১১৮৭ জনের লাশ উদ্ধার
আন্তর্জাতিক

কিয়েভে ১১৮৭ জনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ইউক্রেনের কিয়েভের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত এক হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিকের লাশ পাওয়া গেছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

অ্যান্ড্রি নেবিটভ টেলিভিশনের প্রতিবেদককে ওই পুলিশ কর্মকর্তা জানান, শুধু বৃহস্পতিবারই ২৮টি লাশ উত্তোলন করা হয়েছে। এক হাজার ৮০টি লাশ কিয়েভের উত্তর-পশ্চিমে বুচা জেলায় পাওয়া গেছে। খবর আল জাজিরার।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনের লাইসিচানস্ক এবং সেভেরোডোনেৎস্কের চারপাশে যুদ্ধ বিশেষভাবে ভারী ছিল। রুশ বাহিনী স্লোভিয়ানস্কের দিকে দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এ যুদ্ধের ফলে ইউক্রেন থেকে প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়েছে।

ডি- এইচএ

Source link

Related posts

Narendra Modi: ঘৃণা আর বিদ্বেষের আবহে আমরা ভীত! মোদীকে খোলা চিঠি প্রাক্তন আমলাদের

News Desk

লেকে ভেঙে পড়ল বিমান, ৭ জনের মৃত্যুর শঙ্কা

News Desk

সাত দিনের মধ্যে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করবে ইইউ

News Desk

Leave a Comment