Image default
আন্তর্জাতিক

এডেন সাগরে নৌকা ডুবে ৩৪ শরণার্থীর মৃত্যু

ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকা এডেন সাগরে ডুবে ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আলজাজিরা সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

আইওএম জানিয়েছে, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান।

ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এর পর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

Related posts

নতুন আরও ১৪ পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ

News Desk

জনসনের টিকায় ঝুঁকি কম, উপকারিতা বেশি : ইইউ

News Desk

যে কারণে দুপুরে তিন ঘণ্টা কাজ নিষিদ্ধ করা হয়েছে সৌদিতে

News Desk

Leave a Comment