Image default
আন্তর্জাতিক

উড়োজাহাজ দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ১১

নাইজেরিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু দেশটির উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ শনিবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈরি আবহাওয়ায় উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় উড়োজাহাজের ক্রুসহ আরও ১০ জন কর্মকর্তা মারা গেছেন।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি বলেছেন, এই দুর্ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত।’

জেনারেল আত্তাহিরু (৫৫) গত জানুয়ারিতে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

নাইজেরিয়ান বিমানবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি কাদুনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

Related posts

পরিচয় ফাঁস হওয়ায় গোপনে কাতার ছাড়লেন ইসরাইলি সেনা

News Desk

আকাশে উড়ল প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান

News Desk

জেরুজালেমে বোমা বিস্ফোরণে ২ মার্কিন নাগরিক আহত

News Desk

Leave a Comment