ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে হঠাৎ করে রহস্যজনক বিস্ফোরণে এতে ছয়জন নিহত ও অন্তত ৫৩ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়, প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাস্তাটিতে সব সময় পর্যটক ও স্থানীয়দের ব্যাপক সমাগম থাকে। রয়েছে প্রচুর দোকান ও রেস্তোরাঁ। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, ২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো প্রায় তুরস্কে মারাত্মক বোমা হামলা চালিয়ে আসছে। তবে হঠাৎ করে রহস্যজনক বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা কেউ দায় স্বীকার করেনি।

Source link

Related posts

উপহারে বিস্ফোরণ, হাসপাতালে পোল্যান্ডের পুলিশ চিফ

News Desk

ইমরান খানের লংমার্চ শুরু কাল

News Desk

ইউক্রেনকে ৩৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

News Desk

Leave a Comment