ইরানের শিয়া মাজারে হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক

ইরানের শিয়া মাজারে হামলায় নিহত ১৫

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজে একটি শিয়া মাজারে হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। তিনজন বন্দুকধারী মাজারের ভেতরে ঢুকে হামলা চালায়। দুজন হামলাকারীকে আটক করা হয়েছে। অপরজন এখনো পলাতক রয়েছে। খবর আল জাজিরার।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ’র খবরে বলা হয়েছে, হামলাকারীরা ‘তাকফিরি সন্ত্রাসীদের’ মতো আচরণ করেছে। প্রসঙ্গত, ইসলামিক স্টেটসের (আইএস) জঙ্গিদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

Source link

Related posts

ইমরানকে আটক করা হবে না, বললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

News Desk

সুরক্ষার জন্য ডিজিটালাইজড করা হচ্ছে অজন্তার চিত্রগুলি

News Desk

ইরাক থেকে ফেরত গেছে অর্ধেকের বেশি মার্কিন সেনা

News Desk

Leave a Comment