Image default
আন্তর্জাতিক

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

আসন্ন আরব সম্মেলনে অংশ নিতে পারছেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শারীরিক জটিলতার কারণে ভ্রমণ এড়িয়ে চলতে চিকিৎসকের পরামর্শ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্টে কার্যালয়। খবর আল জাজিরা’র।

তবে যুবরাজের শারিরীক অবস্থা এবং আরব সম্মেলনে যোগ না দেওয়ার প্রসঙ্গে শনিবার তাৎক্ষণকিভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রিয়াদ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১ নভেম্বরের আরব সামিটে অংশগ্রহণ না করতে পারার জন্য ক্ষমা চেয়েছেন যুবরাজ সালমান। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

করোনা মহামারির পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরব সামিট।

Related posts

ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

News Desk

অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করল কেন্দ্র, ধৃত ১০

News Desk

পূর্ব জেরুজালেমে কট্টরপন্থী ইসরায়েলিদের পদযাত্রা

News Desk

Leave a Comment