আরও বিপজ্জনক হতে পারেন ইমরান খান
আন্তর্জাতিক

আরও বিপজ্জনক হতে পারেন ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: এনডিটিভি

আরও বিপজ্জনক হতে পারেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি সতর্ক করে জানান, তাকে জেলে পাঠানো হলে আরও বিপজ্জনক হয়ে উঠবেন তিনি। এছাড়া, সন্ত্রাসবাদ মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ভারী পুলিশ মোতায়েনের ঘটনায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

গত ২০ আগস্ট এক র‍্যালিতে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দিয়ে বক্তব্য রাখেন। এরপরই তার বিরুদ্ধে মামলা হয়। এরপর বৃহস্পতিবার ইমরান খান কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান। সেদিন দুপুর থেকে শত শত নিরাপত্তা বাহিনীর সদস্যকে হাইকোর্টে মোতায়েন করা হয়।

সূত্র: ডন, জিও টিভি, এনডিটিভি

ডি- এইচএ

Source link

Related posts

বরখাস্ত যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

News Desk

মিয়ানমারে সংঘর্ষ, গণতন্ত্রপন্থিদের হাতে নিহত ৯০ সেনা

News Desk

ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা লাসো

News Desk

Leave a Comment