আফগানিস্তানের হড়কা বানে অন্তত ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক

আফগানিস্তানের হড়কা বানে অন্তত ২০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

# কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস, কৃষিজমি ক্ষতিগ্রস্ত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে হড়কা বানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি। সোমবার তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছে, ৩৫ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।

চলতি বছর দেশটি একের পর এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

ডি- এইচএ

Source link

Related posts

পুতিনের মনস্তত্ত্ব নিয়ে পশ্চিমা চিন্তা

News Desk

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে ৩৪ জনের প্রাণহানি

News Desk

শস্য নিয়ে ইউক্রেন বন্দর ছেড়েছে আরও ৩ জাহাজ

News Desk

Leave a Comment