আজও হাজিরা: রাহুলকে ইডির ৩০ ঘণ্টা জেরা
আন্তর্জাতিক

আজও হাজিরা: রাহুলকে ইডির ৩০ ঘণ্টা জেরা

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফাইল ছবি

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিন দিনে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এতেও সন্তুষ্ট না হওয়ায় আবারো তাকে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিরতি দিয়ে আজ শুক্রবার তাকে আবারো হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে গত সোম, মঙ্গল ও বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত তহবিল দুর্নীতি মামলায় গত সোমবারই প্রথম নয়াদিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দেন কংগ্রেস সভাপতি। সেদিন দুই দফায় তাকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরদিন মঙ্গলবারও ১০ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেহাই মেলেনি বুধবারও। সেদিনও প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ৯টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরিয়ে যান তিনি। আবারো আজ শুক্রবার তাকে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে।

রাহুল গান্ধী গত বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ নয়াদিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে পৌঁছান। সেই সময় তার সঙ্গে ছিলেন বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ভাইকে সেখানে নামিয়ে দিয়েই তিনি চলে যান। এরপর দুপুর ১২টার দিকে রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। বেআইনি অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে তিন দিন ধরে রাহুলকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও এবং অডিও রেকর্ডিংও করা হচ্ছে বলেও জানা গেছে। তবে শুধুমাত্র রেকর্ডিং নয়, তার বক্তব্য কাগজেও লিখে রাখা হচ্ছে। এরপর সেই কাগজ জমা নেয়ার আগে দেখানো হচ্ছে কংগ্রেস নেতাকে। কাগজে মুদ্রিত বিবরণের সঙ্গে নিজের বক্তব্য মিলিয়ে দেখছেন তিনি। সবশেষে সই করে কাগজ জমা দিচ্ছেন। এদিকে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় প্রায় প্রতিদিনই দিল্লিতে বিক্ষোভ করছেন কংগ্রেস নেতাকর্মীরা। প্রায়শই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন তারা।

ডি-ইভূ

Source link

Related posts

সৌদি সফরে যাচ্ছেন এরদোয়ান

News Desk

ইসরাইলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি

News Desk

কানাডার বন্ধ আবাসিক স্কুলে মিলল ৭৫১ কবর

News Desk

Leave a Comment