Image default
বিনোদন

সামাজিক সমস্যায় অপূর্ব, খুঁজছেন উত্তরণের পথ

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কিছু সামাজিক সমস্যায় পড়েছেন। মূলত সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপূর্ব। এ কাজটি করতে গিয়েই তিনি নিজেও ঝামেলায় জড়িয়ে পড়েছেন। যা থেকে উত্তরণের পথ খুঁজছেন এ অভিনেতা।

পাঠক, এ ঘটনাটি বাস্তবে ঘটেনি। নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘হার্ট টু হার্ট’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন বিইউ শুভ। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে এর শুটিং সম্পন্ন হয় গত সপ্তাহে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, প্রতিনিয়তই নাটকে অভিনয় করছি। তবে এ নাটকে যে চরিত্রে অভিনয় করেছি একেবারেই নতুন। নাট্যকার বৈচিত্র্য দিয়েই গল্প সাজিয়েছেন। অভিনয় করতে গিয়ে বেশ ভালো লেগেছে।

নাটকটির অন্য দুটি চরিত্রে অভিনয় করেছেন সারিকা ও আনন্দ খালেদ। নাটকটি আগামী ঈদে প্রচার হবে।

Related posts

প্রযোজকের বিরুদ্ধে শিল্পী সমিতিতে মাহির অভিযোগ

News Desk

টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত অক্ষয়

News Desk

বিমানবন্দরে নারী জওয়ানের হাতে চড় খেলেন কঙ্গনা

News Desk

Leave a Comment