Image default
বিনোদন

বাংলাদেশিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

নির্বাচনী প্রচারে নেমে বাংলাদেশি ও বাঙালিদের নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (২ নভেম্বর) সকালে টুইট করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিজেপির সাবেক এই সংসদ সদস্য।

মঙ্গলবার রাজ্যটির ভালসাদে ভারতের ক্ষমতাসীন দলের এক সমাবেশে তিনি বলেন, গুজরাটের জনগণ মূল্যস্ফীতি সহ্য করতে পারে কিন্তু পাশের ঘরে ‘বাংলাদেশি বা রোহিঙ্গাদের’ সহ্য করতে পারবে না।

গুজরাট রাজ্যের ভালসাদ জেলায় সম্প্রতি বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন পরেশ।

সেখানে তিনি বলেন, গুজরাটিরা অনেক কিছু সহ্য করেন। তারা মূল্যবৃদ্ধি মেনে নেবেন। কিন্তু ঘরের পাশে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বসবাস মেনে নেবেন না।

পরেশ বলেন, গুজরাটিরা মূল্যবৃদ্ধি মেনে নেবেন। কিন্তু ওদের নয়। যে ভাষায় ওরা কথা বলে, তাতে মুখে ডায়াপার পরানো উচিত।

স্থানীয় গণমাধ্যমে পরেশের ভাষণ প্রকাশিত হয়। তার ভাষণের সারাংশ উল্লেখ করে এনডিটিভি জানায়, লোকসভার সাবেক এই সংসদ সদস্য বলেছিলেন, ‘হ্যাঁ, রান্নার গ্যাসের দাম বেড়েছে। কিন্তু কমেও যাবে। লোকজন চাকরিও পাবে। কিন্তু কেমন লাগবে, যদি দেখেন দিল্লির মতো আপনার ঘরের পাশে বাংলাদেশি ও রোহিঙ্গারা বসবাস করছে? তখন রান্নার গ্যাস দিয়ে করবেনটা কী? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’

পরেশের ভাষণের বিষয়বস্তু গণমাধ্যমে আসামাত্র সমালোচনার ঝড় ওঠে। কারও মতে, এটা ‘ঘৃণা-ভাষণ’।

কেউ বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে পরেশ আতঙ্ক ছড়াচ্ছেন। কেউ কেউ পরেশের নিন্দা করে তার কাছে জানতে চান, তিনি অহেতুক কেন মাছের প্রসঙ্গ টানলেন?

সমালোচনা বাণে জর্জরিত হয়ে পরেশ টুইট করে তার ভাষণের ব্যাখ্যা দেন। ক্ষমা চাইতে বাধ্য হন।

তিনি বলেন, অবশ্যই মাছ ইস্যু নয়। কারণ, গুজরাটিরা মাছ রান্না করেন, খানও। তবে বাঙালি বলতে, আমি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছি। কিন্তু তা সত্ত্বেও আমি অন্যদের আহত করলে তার জন্য ক্ষমাপ্রার্থী।

Related posts

পশ্চিমবঙ্গে একটি সিনেমা না করেও আনন্দবাজারের চোখে বর্ষসেরা পরীমণি

News Desk

আওয়ামী লীগের এমপি হতে চান ডিপজল

News Desk

৪৩ বছর পর প্রিয় শিক্ষকের সান্নিধ্যে চিত্রনায়ক ফেরদৌস

News Desk

Leave a Comment