দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা
বিনোদন

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

এ বছর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সংখ্যা অনেক কম। বছরের প্রথম ছয় সপ্তাহে আলোর মুখ দেখেছে মাত্র দুটি সিনেমা। বিদেশি সিনেমার অবস্থাও নাজুক, জানুয়ারিতে শুধু মুক্তি পেয়েছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরার অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’। গতকাল সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা—‘টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’। সাধারণত সারা বিশ্বের সঙ্গে একই দিনে সিনেপ্লেক্সে হলিউড সিনেমা মুক্তি পায়। তবে এই সিনেমাগুলো দেশের হলে এল বেশ দেরিতে।

টোয়েন্টি এইট ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল

‘টোয়েন্টি ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘টোয়েন্টি ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’। গল্পের কেন্দ্রে রয়েছে কিশোর স্পাইক, যে অনিশ্চিত ভবিষ্যতের খোঁজে একটি শক্তিশালী ও রহস্যময় গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ে। এই গোষ্ঠীর নেতা সার জিমি ক্রিস্টাল ভীতিকর কাল্ট-লিডার, যার শাসন চলে ভয় আর সহিংসতার মাধ্যমে। একই সময়ে ড. ইয়ন কেলসন নামের এক বিজ্ঞানী এমন এক ধারণা বা প্রকল্পে কাজ করছে, যা মানবজাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। নিয়া ডাকস্টা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারি প্রমুখ। গত ১৬ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি।

মার্সি

বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক থ্রিলার সিনেমা মার্সি। মূল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন। পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রযোজনায় চার্লস রোভেন ও বেকমাম্বেটভ। এতে দেখা যাবে ভবিষ্যতের গল্প। প্রধান চরিত্র ক্রিস রাভেন নামে একজন ডিটেকটিভ। তার স্ত্রী মারা যায়, সেই হত্যার অভিযোগে অভিযুক্ত হয় রাভেন। অত্যাধুনিক এআই বিচারকের সামনে তার বিরুদ্ধে মামলা চলে। বিচারপ্রক্রিয়া আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে; কারণ, রাভেনের কাছে মাত্র ৯০ মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ২৩ জানুয়ারি।

PRIMATE

প্রাইমেট

ভৌতিক ঘরানার এ সিনেমার গল্পে দেখা যাবে, লুসি পিনবোরো নামের এক কলেজছাত্রী বাড়িতে ফিরে আসে তার বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনের জন্য। বাড়িতে তার শ্রবণপ্রতিবন্ধী বাবা আর একটি ছোট বোন আছে। তাদের সঙ্গে থাকে এক শিম্পাঞ্জি। একসময় শিম্পাঞ্জিটি একটি রেবিস প্রাণীর কামড়ে আক্রান্ত হয়। আচরণ বদলে যায় তার। সে সবাইকে আক্রমণ শুরু করে। লুসি ও তার বন্ধুরা তাকে থামাতে ও বাঁচতে সংগ্রাম শুরু করে। প্রাইমেট সিনেমাটি পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, গিয়া হান্টারসহ অনেকে। গত ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

Source link

Related posts

নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলেন ফারিণ

News Desk

জলি এলএলবি থ্রি সিনেমায় টালিউডের খরাজ

News Desk

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

News Desk

Leave a Comment