Image default
বিনোদন

খুব শিগগিরই আসতে চলেছে ‘কমান্ডো ফোর’

বলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘কমান্ডো’। এ সিরিজের আট বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে দারুন সুখবর দিল জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক ভিপুল শাহ।

সিনেমাপ্রেমীদের আগেভাগেই জানিয়ে দিলেন খুব শিগগিরই আসতে চলেছে ‘কমান্ডো ফোর’।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির এক সূত্র নতুন কিস্তির নায়ক কিংবা গল্পের আভাস এখনো দেয়নি৷ তবে নিশ্চিত করেছে ‘কমান্ডো ফোর’ আসছে। প্রযোজক এ ব্যাপারে পরিকল্পনা করে অনেকদূর এগিয়েছেনও।

সেইসঙ্গে প্রথম কিস্তির মত পরবর্তী দুই কিস্তিতে সেভাবে সাড়া না দেওয়ায় এবারের চতুর্থ কিস্তি নিয়ে বেশ চিন্তিত রয়েছেন সিনেমাটির সংশ্লিষ্ট সকলেই। বেশ কিছু ধামাকার চেষ্টা করা হচ্ছে।

এবারের সিনেমাতেও ‘কমান্ডো’ চরিত্রে অভিনয় করবেন আগের তিনটি কিস্তিতে অভিনয় করা ভিদ্যুৎ জামওয়াল।

Related posts

ফিল্মফেয়ার ট্রফি দিয়ে ‘বাথরুমের দরজার হাতল’ বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ

News Desk

বলিউডে কিং খানের ৩০ বছর

News Desk

ব্রুস স্প্রিংস্টিন ও টেইলর সুইফটের পাশে দাঁড়াল সংগীতশিল্পীদের সংগঠন

News Desk

Leave a Comment