Image default
বিনোদন

কিংবদন্তি ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কিংবদন্তি গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

ফকির আলমগীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। মৃত্যুকালে এ গণসংগীত শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। একুশে পদক পাওয়া এ শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

গদর ২: টিকিট নিয়ে বিশৃঙ্খলার মধ্যে সিনেমা হলের সামনে বোমা বিস্ফোরণ

News Desk

কবীর সুমনের অনুষ্ঠানের সময় বদল

News Desk

তারকা দ্বন্দ্ব: চমক ইস্যুতে এফটিপিওর দ্বারস্থ শিল্পী সংঘ ও টেলিপ্যাব

News Desk

Leave a Comment