Image default
বিনোদন

করোনামুক্ত হলেন আবুল হায়াত

দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত৷ সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷ ভর্তি ছিলেন হাসপাতালেও। আজ ২০ এপ্রিল জানা গেল সুখবর৷ করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন আবুল হায়াত।

এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাজ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন করোনা ভাইরাসে আক্রান্ত এ অভিনেতা। বর্তমানে আবুল হায়াত হোম কোয়ারেন্টাইনে আছেন।

৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন।

নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Related posts

নিজের সিনেমাকে বিতর্কিত করছেন আমির

News Desk

‘শিল্পের দোহাই দিয়ে বোনের সিঁদুর মুছে যাওয়া মেনে নেব না’, কেন বললেন অনুপম খের

News Desk

তিন দিনে ভারতে ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ল জওয়ান

News Desk

Leave a Comment