‘ওরা ১১ জন’ সিনেমার ৫০ বছর
বিনোদন

‘ওরা ১১ জন’ সিনেমার ৫০ বছর

স্বাধীন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ১১ আগস্ট। সোহেল রানার প্রযোজনা ও চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘ওরা ১১ জন’ মুক্তির ৫০ বছরপূর্তি হচ্ছে এ বছর।

উপলক্ষটি উদ্‌যাপন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। তাদের আর্কাইভে সিনেমাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ১১ আগস্ট দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নিয়েছে চ্যানেল আই।

ওই দিন সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’তে থাকবে ‘ওরা ১১ জন’ সিনেমায় ব্যবহৃত দেশাত্মবোধক গানের পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে নাট্যকার ও নির্মাতা অরুণ চৌধুরীর উপস্থাপনায় ‘বিশেষ ২৫ মিনিট’ প্রচার হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে জানা যাবে ‘ওরা ১১ জন’ সিনেমার বিস্তারিত তথ্য।

দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় দেখানো হবে ‘ওরা ১১ জন’ উপলক্ষে বিশেষ ‘তারকাকথন’। সিনেমাটির প্রযোজক সোহেল রানাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এ পর্বে। দুপুর ১টা ২০ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে দেখানো হবে ‘ওরা ১১ জন’ সিনেমার গান। দুপুর ৩টা ৩০ মিনিটে থাকবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এরপরই প্রচার হবে ‘ওরা ১১ জন’ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী নূতন-এর অংশগ্রহণে আবদুর রহমানের উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠান।

‘ওরা ১১ জন’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আল মাসুদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু, বেবী, আবু প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন খোন্দকার নুরুল আলম, চিত্রগ্রাহক আবদুস সামাদ আর সম্পাদনায় ছিলেন বশির হোসেন।

Source link

Related posts

এবার উচ্চস্বরে কাঁদলেন মেহজাবীন!

News Desk

‘ফিনিক্স ডায়েরি-১’ নিয়ে ফিরল অর্থহীন

News Desk

৩০ বছর পর কান উৎসবে টম ক্রুজ

News Desk

Leave a Comment