Image default
বিনোদন

এবার এশিয়ার সেরা বিজ্ঞাপন নিয়ে আসছেন ইমন-বুবলী

চলচ্চিত্রের দুই তারকা হিরো ইমন ও হিরোইন বুবলী। বেশ কিছু চলচ্চিত্রের মধ্য দিয়ে দুজনেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রযোজক ও পরিচালকদের আস্থা অর্জন করে নিয়েছেন। কাজ করে যাচ্ছেন তারা নিয়মিতই। তবে ইমন ও বুবলীকে একে অন্যের বিপরীতে কাজ করতে দেখা যায়নি। ‘পাসওয়ার্ড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও সেখানে বুবলীর নায়ক ছিলেন শাকিব খান।

ইমন-বুবলী এক হয়ে কাজ করার সুযোগ পেলেন একটি বিজ্ঞাপনে। ‘মুক্তা পানি’র এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন রবিন খান। শিগগিরই এটি দেশের সকল প্রচার মাধ্যমে সম্প্রচার হবে। আজ ২৭ জুন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে এর আনুষ্ঠানিক প্রিমিয়ার হতে যাচ্ছে।

সেই প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজ্ঞাপনটির দুই শিল্পী ইমন ও বুবলী। নিশ্চিত করেছেন পরিচালক রবিন খান। তার দাবি, বিগ বাজেটে বিশাল পরিসরের কাজ ছিলো এটি। এশিয়ার মধ্যে সেরা হবে এমন একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। সেখানেই দেখা মিলবে ইমন-বুবলীর।

তিনি বিজ্ঞাপনটি প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘মুক্তা পানির সঙ্গে আবেগ মিশে থাকে। এটি সরকারি অর্থায়নে প্রস্তুত ও বাজারজাতকৃত একটি পণ্য। গাজীপুরে সমাজকল্যান মন্ত্রণালয়ের অধীনে এই পানি তৈরির কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

এমন একটি পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপন নির্মাণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। ইমন ও বুবলীকে নিয়ে চমৎকার একটি টিমের সমন্বয়ে কাজটি করেছি। চেষ্টা ছিলো একটি আন্তর্জাতিক মানের টিভিসি তৈরি করার। আমার বিশ্বাস সবাই সেই ছাপ পাবেন। আমি বলবো এশিয়ার মধ্যে সেরা এমন একটি বিজ্ঞাপনচিত্র আমরা তৈরি করেছি। রবিন খান জানান, আজকের এই আয়োজনে গায়িকা কনাসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।

Related posts

নওয়াজউদ্দিনের প্রশংসায় শাহরুখ, তাকেই বেশি যোগ্য মনে করেন

News Desk

এক্স হাজবেন্ডের কারেন্ট গার্লফ্রেন্ডকে নিয়ে শবনম ফারিয়ার একি কাণ্ড!

News Desk

ফুটবল কোচ আব্দুর রহিমকে নিয়ে সিনেমা ‘ময়দান’, নিজের সেরা কাজ বলছেন অজয়

News Desk

Leave a Comment