এক সিনেমায় সালমানের ১০ নায়িকা
বিনোদন

এক সিনেমায় সালমানের ১০ নায়িকা

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত সালমান খানের প্রেমিকার তালিকা বেশ দীর্ঘ। এবার পর্দায়ও একসঙ্গে একাধিক প্রেমিকার সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে অভিনেতাকে। সংখ্যা শুনে চোখ কপালে উঠবে অনেকের। একজন নয়, দুজনও নয়, রীতিমতো ১০ জন! বলিউড ভাইজানের নতুন ছবিতে থাকবেন ১০ নায়িকা। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বেশ কিছু দিন ধরেই আলোচনায় ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল। নতুন এই ছবিতে থাকবেন ১০ জন অভিনেত্রী। ২০০৫ সালের ‘নো এন্ট্রি’ ছবিতে ছিলেন তিন নায়িকা; বিপাশা বসু, লারা দত্ত ও সেলিনা জেটলি। তবে সিক্যুয়ালে থাকছেন না তাঁদের কেউই।

দীর্ঘ ১৭ বছর পর আসছে ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। ছবি: টুইটার বলিউড ভাইজান সালমান খানের সুপারহিট সিনেমা ‘নো এন্ট্রি’ মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। দীর্ঘ ১৭ বছর পর আসছে ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়াল ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। সালমান ছাড়াও আগের সিনেমার মতো এখানে দেখা যাবে ফারদিন খান ও অনিল কাপুরকে।

অনীশ বাজমীর পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। কিন্তু কারা হবেন সিনেমার ১০ নায়িকা, তা নিশ্চিত হওয়া যায়নি। 

Source link

Related posts

অভিনেতা অলিউল হক রুমির মৃত্যু

News Desk

মিউজিক ভিডিওতে বুবলীর সঙ্গে জীবন

News Desk

সিরিয়াল কিলারের খোঁজে ডিসিপি ভর্তিকা

News Desk

Leave a Comment