Image default
বিনোদন

আরিফিন শুভর নতুন সিনেমা

বহুদিন পর নতুন এক রোমান্টিক সিনেমায় দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। ভক্তরা তাকে অনেক দিন কোনো রোমান্টিক সিনেমায় দেখতে পায় না। তার ভক্তদের আশা পূরণ হতে চলেছে এবার। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর আবার প্রেমের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। এটি আরিয়ানের সঙ্গে আরিফিন শুভর প্রথম সিনেমা। সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করছেন আফসানা আরা বিন্দু। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে এটি চরকির জন্য নির্মিত হচ্ছে। চরকির জন্য এটিই শুভর প্রথম কাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে এখনই সিনেমাটির প্রসঙ্গে গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাইছে না সংশ্লিষ্টরা। তারা বলছেন, দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

Related posts

তানভীর তারেকের উপস্থাপনায় ‘বৈশাখে বাঙালিয়ানায়’

News Desk

রাফির সিনেমা দিয়ে ফিরছেন পরী

News Desk

বিয়ের পর কি ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী

News Desk

Leave a Comment