Image default
বিনোদন

২ বছর পর জুটি বাঁধলেন অপূর্ব-সারিকা

আবারও ফিরছে নাটকের পুরনো এক জুটি। সর্বশেষ ২০১৯ সালে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে কাজ করেছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। এ জুটির শেষ কাজ দুটি ছিলো ‘ভুলতে পারিনি’ এবং ‘প্রিয় বাবা-মা’। নাটকগুলো পরিচালনা করেছিলেন বি ইউ শুভ।

২ বছর পর আবারও ফিরছেন তারা। নাটকের নাম ‘হার্ট টু হার্ট’। এটি পরিচালনা করবেন বি ইউ শুভ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুটিংয়ে অংশ নেবেন তারা।

নির্মাতা বি ইউ শুভ জানান, অপূর্ব এবং সারিকা জুটির শেষ কাজও ছিলো আমার সঙ্গে। এবার আমার কাজ দিয়েই ফিরছেন তারা। পিওর রোমান্টিক গল্পের নাটক এটি। দর্শকরা পছন্দ করবেন আশা করি।

Related posts

‘ধূমকেতু’ ব্যান্ডের জমকালো আয়োজন অস্ট্রেলিয়ায়

News Desk

ঈদের গান নিয়ে কুইজ, লাখ টাকা পুরস্কারের ঘোষণা

News Desk

শাকিবের নতুন নায়িকা কোর্টনি কফি

News Desk

Leave a Comment