Image default
বিনোদন

শুটিংয়ে ফিরে মনে হচ্ছে অভিনয় ভুলে গেছি: মেহজাবীন

মেহজাবীন চৌধুরী, বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনয় শিল্পীদের একজন। নাটকের জন্য যার শিডিউল পাওয়া সোনার হরিণের মতো। সেই মেহজাবীন চৌধুরীই নাকি অভিনয় ভুলে গেছেন! করোনার কারণে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন মেহজাবীন। দীর্ঘ বিরতি বলতে ৫৪ দিনের। সেই খবর নিজেই জানিয়েছেন ফেসবুকে।

সেখানে ছয় সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘৫৪ দিন পর শুটিংয়ে ফিরছি। মনে হচ্ছে অভিনয় ভুলে গেছি।’ করোনার প্রকোপ বাড়ার কারণেই মেহজাবীনের এই দীর্ঘ বিরতি। ভাবছেন, ঈদে যেসব নাটক মুক্তি পেয়েছে সেগুলোর কথা? যেসব নাটক আগে শুটিং করা।

ফলে দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন ব্যস্ততম এই শিল্পী। বললেন, মনে হচ্ছে অভিনয় ভুলে গেছি।

Related posts

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমার ফার্স্ট লুক

News Desk

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীর মরদেহ বুঝে নিল পরিবার

News Desk

শত পর্বে ‘শারীরিক শিক্ষা’

News Desk

Leave a Comment