শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’
বিনোদন

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’

দশ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৭ থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় উৎসব অনুষ্ঠিত হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। 

অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

Source link

Related posts

সাবেক স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে মানহানি মামলা নওয়াজের

News Desk

এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনায় শ্রীলেখা

News Desk

আজ রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন

News Desk

Leave a Comment