রোদেলার নতুন গান
বিনোদন

রোদেলার নতুন গান

দেড় বছর পর নতুন গান নিয়ে আসছেন ন্যান্‌সিকন্যা রোদেলা। ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে রোদেলার তৃতীয় মৌলিক গান ‘স্বপ্ন বিলাস’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। পপ-রক ঘরানার গানটি সময় নিয়ে যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে বলেও জানান রোদেলা।

নতুন এই গানটি নিয়ে রোদেলা বলেন, ‘এর আগে দুটি মৌলিক গান করেছি।  ভালো সাড়া পেয়েছি। আশা করি “স্বপ্ন বিলাস” গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

ন্যান্‌সির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ন্যান্‌সি’ থেকে প্রকাশ করা হবে গানটি। সর্বশেষ হাবিব ওয়াহিদের সুরে ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন রোদেলা।

Source link

Related posts

বলিউডে এসে মোটা অংকের পারিশ্রমিক পেয়েছেন যেসব হলিউড তারকা

News Desk

মারাকেশ উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি ইরানি নারীদের উৎসর্গ

News Desk

শখ করেই সিনেমা শুরু করেছিলেন আলিয়া

News Desk

Leave a Comment