Image default
বিনোদন

রাজনীতিতে চিরঞ্জিতের হ্যাট্রিক

রাজনীতির মাঠ ছেড়ে আবারও সিনেমা নির্মাণে মনোনিবেশ করতে চেয়েছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। কিন্তু তৃণমূল নেত্রীর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে পর পর তিনবার জয়ী হয়ে হ্যাট্রিক করলেন অভিনেতা ও তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

নির্বাচনের প্রার্থী হয়েই চিরঞ্জিত জানিয়েছিলেন, হান্ড্রেড পার্সেন্ট এবারও আমিই জিতছি। হ্যাট্রিক করছি! গত দশ বছরে মানুষের জন্য যতটুকু কাজ করতে পেরেছি তার ওপর ভিত্তি করেই এই কথা বলতে পারছি।

চিরঞ্জিত এখন বারাসাত বিধানসভা আসনের তৃণমূলের বিধায়ক বা এমএলএ। ২০১১ সালে প্রথম এই বারাসাত কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে বিধায়ক হন। ২০১৬ সালের পরবর্তী বিধানসভা নির্বাচনেও তিনি একই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন।

Related posts

আমেরিকার কাছে সাহায্য চাইলেন প্রিয়াঙ্কা

News Desk

ওটিটিতে ‘ওমর’ দেখা যাবে ৩৫ টাকায়

News Desk

প্রিয়াঙ্কা-করিনার ক্যাট ফাইট বলিউডের মুচমুচে বিষয়

News Desk

Leave a Comment