Image default
বিনোদন

অসদাচরণের জন্য গ্রেফতার ‘মিস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা’

‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায়। জানা গেছে, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

বিবিসি জানিয়েছে, গত রবিবার কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন।

Related posts

আসছে ‘কিক’-এর সিক্যুয়েল

News Desk

আ.লীগের এমপি হতে চান, ছাড়ছেন না অভিনয়ও: জানালেন মাহিয়া মাহি

News Desk

৫৯ বছর বয়সে না ফেরার দেশে বিখ্যাত অভিনেতা বিবেক

News Desk

Leave a Comment