Image default
বিনোদন

ফের শাহরুখ-কাজল জুটি

বলিউডের জনপ্রিয় শাহরুখ খান-কাজল জুটি আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক রাজকুমার হিরানির সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করবেন। যদিও এই সিনেমার জন্য তাপসী পান্নুর নাম শোনা যাচ্ছিল।

ভারতের বিনোদন বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় এই জুটি অভিনয় করবেন অভিবাসন নিয়ে নিয়ে গল্পের সিনেমায়। সিনেমায় একজনকে পরিবারসহ ভারত থেকে কানাডা যেতে দেখা যাবে।

শাহরুখ খান এবং হিরানির যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমার শুটিং আগামী বছর শুরু হতে পারে। সিনেমায় সুরকার হিসেবে থাকবেন বাঙালি সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।

Related posts

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

News Desk

‘জ্বীন থ্রি’ দিয়ে সাত বছর পর জাজে ফিরছেন ফারিয়া

News Desk

মাশরাফি জুনিয়রের সেটে আমি বেড়ে উঠেছি

News Desk

Leave a Comment