Image default
বিনোদন

পরীমণির অভিযোগ অস্বীকার করলেন জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে এজন্য বিচার চেয়েছেন। প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেছেন তিনি।

পরীমণি অভিযোগ তুলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে এ প্রসঙ্গে জানালেও সহযোগিতা পাননি তিনি। তবে পরীর এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।

আজ সোমবার গণমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেন জায়েদ। তিনি বলেন, ‘পরীমণি আমার কাছে কোনো বিচার চায়নি। সে শুধু ঘটনাটি আমাকে জানিয়েছে। সে বলেছিলো আমি যেন আইজিপি মহাদয়ের সঙ্গে তার দেখা করিয়ে দেই।

ও আমার কাছে আসে বৃহস্পতিবার। তার পরের দিন শুক্র-শনি, আমি বলেছি রোববার সময় চাইব, ওনার চেয়ার তো ছেলেখেলা না। ও আমাকে একা জানিয়ে গেছে। এরপর আমি মিশা ভাইকে জানিয়েছি… একটা মিটিং লাগবে তো… আমি একা তো শিল্পী সমিতি না।

গতকাল (১৩ জুন) দুপুরেও কথা হয়েছে ওর সঙ্গে। বললাম যে, তুমি টিভিতে দেখো আইজিপি মহোদয় রাজশাহী আছেন। উনি আসলে ডেট নেব; সেই ধৈর্য হয়নি। আমি দুদিন সময় চেয়েছি, ও তো ধৈর্য ধরল না।’

অভিযোগ জানানোর পর পরীকে নিজের বাসায় দিয়ে এসেছেন জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমি তার পাশে থাকবো না কেন। ওকে আমি বাসায় নামিয়ে দিয়ে এসেছি। এখনও ওর পাশে আছি। মামলা হয়েছে। এটার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে বিশ্বাস করি। শিল্পী সমিতি শিল্পীর পাশে আছে, থাকবে।

এদিকে, ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার বাসায় অভিযান এখনো চলছে।

Related posts

‘মাস্টার’ ও ‘রইদ’ সিনেমার সঙ্গে যুক্ত হলো দুই বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান

News Desk

একনজরে যাদের হাতে উঠলো অস্কার পুরস্কার

News Desk

টেলিপ্যাবের নতুন সভাপতি আরশাদ আদনান, সম্পাদক দোদুল

News Desk

Leave a Comment