Image default
বিনোদন

নুসরাতকে ছেড়ে ‘পাখি’র কাছে ফিরছেন যশ

টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম করছেন। এমনকি নুসরাতের গর্ভে যে সন্তান, সেই সন্তানের পিতাও নাকি যশ। এমন পরিস্থিতির মধ্যেই নাকি যশ ফিরে যাচ্ছেন মধুমিতা সরকারের কাছে?

তবে বাস্তবে নয়। জানা গেছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় নতুন একটি প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন যশ ও মধুমিতা। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ভারতীয় বাংলা সিরিয়ালে অন্যতম জনপ্রিয় নাটক ‘বোঝেনা সে বোঝেনা’। ধারাবাহিকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র পাখি ও অরণ্যের ভূমিকায় অভিনয় করেছিলেন মধুমিতা ও যশ।

ওই নাটকের পর যশ চলে আসেন সিনেমায়। আর মধুমিতা অল্প-স্বল্প কাজ করলেও সেভাবে আর আলো ছড়াতে পারেননি। এছাড়া অভিনেতা গৌরবের সঙ্গে বিচ্ছেদের কারণে জীবনের বড় একটি ধাক্কা সামলাতে হয় পাখিকে। তবে ২০২০ সালে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মধ্য দিয়ে মধুমিতাও নাম লেখান রূপালি পর্দায়।

এখন প্রশ্ন হলো, যশ ও মধুমিতা নতুন করে জুটি বেঁধেছেন কী কাজের জন্য? সিনেমা, ধারাবাহিক নাটক নাকি ওয়েব সিরিজ? ধারণা করা হচ্ছে, নাটকে আর ফিরবেন না তারা। তাই সিনেমা অথবা ওয়েব সিরিজেই দেখা যাবে পাখি-অরণ্যকে।

Related posts

আসছে আহমেদ হাসান সানির নতুন অ্যালবাম ‘লুটপাট’ 

News Desk

বলিউডে চমক: সঞ্জয় লীলার সিনেমায় শাহরুখ

News Desk

দুই বছর পর আবার মঞ্চে বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

News Desk

Leave a Comment