ডেঙ্গু আক্রান্ত জেরিন খান এখন কেমন আছেন
বিনোদন

ডেঙ্গু আক্রান্ত জেরিন খান এখন কেমন আছেন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জেরিন। হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে এখনো জেরিনের সারা শরীরে ব্যথা এবং জ্বর রয়েছে।

গতকাল বুধবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই নিজের স্বাস্থ্যের খবর সবাইকে জানিয়েছিলেন জেরিন।

জেরিন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তীব্র জ্বর আর, সারা শরীরে ব্যথা ছিল। পরে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তবে এখন তিনি কিছুটা সুস্থ আছেন।

বলিউড অভিনেত্রী জেরিন খান। ছবি: ইনস্টাগ্রাম ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করার বার্তাও দেন জেরিন খান। পরিবেশ পরিষ্কার ও মশা মুক্ত রাখার আবেদন করেন জেরিন। পাশাপাশি, সকলকে সঠিক সময়ে চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছেন তিনি। সকলে ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব ভাগ করে নিলেই তবে সুরাহা মিলবে বলে মনে করেন জেরিন।

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। সুপারহিট বলিউড সিনেমা ‘হাউসফুল ২ ’-তেও অভিনয় করেন তিনি। পরে জেরিন ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজা তুম হো’ সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

Source link

Related posts

ভারতে গানের আসরে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি কণ্ঠশিল্পী নিশা

News Desk

অনুদানের ‘মায়া’ থেকে সরে গেলেন হিমেল, শাকিবকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা

News Desk

‘চুরির টাকায় মালদ্বীপ ভ্রমণ’, ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার বনি

News Desk

Leave a Comment