চাঁদরাতে এল জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’
বিনোদন

চাঁদরাতে এল জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’

দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে এলেন জেমস। কয়েকদিন আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এ ঈদেই বিরতি ভাঙবেন। চাঁদরাতে প্রকাশ করবেন নতুন গান। কথা রাখলেন নগর বাউল। নিয়ে এলেন নতুন গান ‘আই লাভ ইউ’।

গানটি নিয়ে জেমস বলেছিলেন, ‘মাঠে-ময়দানের আমার যারা দর্শক-শ্রোতা, তারা একদম দাবি করে বসেছে যে, নতুন গান লাগবেই। ওদের কারণেই মনে করলাম যে, এখন বোধহয় নতুন গান করা উচিত। এবার যে গানটি করলাম, সেটি একেবারেই আমার মাঠের, ময়দানের দর্শক-শ্রোতাদের জন্য।’

‘আই লাভ ইউ’ গানটি শুরু হচ্ছে এভাবে— ‘ও বন্ধু, তোরাই আমার জান, তোরাই আমার প্রাণ, তোদের ছাড়া বন্ধু আর, গাইতে চায় না প্রাণ।’ জেমস ও বিশু শিকদার লিখেছেন গানটি। সুর করেছেন জেমস। সোমবার সন্ধ্যায় বসুন্ধরা ডিজিটালের ইউটিউব ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।

নগরবাউল ভক্তদের জন্য গানটি এবার ঈদের সেরা উপহার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেমস বলেছেন, আরও কয়েকটি নতুন গানের প্রস্তুতি চলছে। গানগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। একটি অ্যালবাম প্রকাশেরও পরিকল্পনা করছেন নগর বাউল।

শুনুন জেমসের নতুন গান ‘আই লাভ ইউ’:

 

Source link

Related posts

ঈদ আনন্দে স্টার সিনেপ্লেক্সে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’

News Desk

প্রথমবার ওয়েব সিরিজে পূজা, নায়ক শ্যামল মাওলা

News Desk

কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের সিনেমা

News Desk

Leave a Comment