Image default
বিনোদন

কবরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করছেন দেশের সর্বস্তরের মানুষ। অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও সমাজের বিভিন্ন পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে।

বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী, নির্মাতা ও সাবেক এমপি সারাহ বেগম কবরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related posts

যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালির মনের রাজা: শাকিব খান

News Desk

প্রথমবারের মতো সিনেমার পর্দায় আসছেন শান

News Desk

এবার রেস্তোরাঁ ব্যবসায় নেটফ্লিক্স, মিলবে ব্রিটিশ-বাংলাদেশি শেফ নাদিয়ার খাবারও

News Desk

Leave a Comment