Image default
বিনোদন

কণ্ঠশিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন‘আমি বাসা থেকে চিকিৎসা নিচ্ছি। আমাকে নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তা করছে। আমি কীভাবে সংক্রমিত হয়েছি জানি না। তবে, আমি ভালো আছি। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন।’

তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে, শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গাওয়ানোর আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন।

ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি।

Related posts

বেবি বাম্প নিয়ে সিনেমার প্রচারে দীপিকা

News Desk

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ডলি জহুরকে নিয়ে অঞ্জনার আপত্তি

News Desk

প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে আসছে শুভ-ঐশীর ‘নূর’

News Desk

Leave a Comment