Image default
বিনোদন

আইসোলেশন সেন্টার চালু করছেন নুসরাত

ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতিতে আইসোলেশন সেন্টার ও কমিউনিটি কিচেন চালু করলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভ্যাবলা পলিটেকনিক কলেজে এই আইসোলেশন সেন্টার ও কমিউনিটি কিচেন তৈরি করেছেন।

নুসরাত তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান, কম উপসর্গযুক্ত করোনা রোগীরা এই আইসোলেশন সেন্টারে থাকতে পারবেন। এছাড়াও কোভিড আক্রান্ত এবং দুস্থ পরিবারের জন্য কমিউনিটি কিচেন চালু করেছেন তিনি।

আইসোলেশন সেন্টার চালু করছেন নুসরাত
নুসরাত আরো জানান, বিনামূল্যে তারা খাবার পাবেন। কমিউনিটি কিচেনের সেবা পাওয়ার জন্য ফোন নম্বরও শেয়ার করেছেন।

জানা গেছে, পরবর্তীতে নুসরাত তার নির্বাচনী এলাকা বসিরহাট বিধানসভার প্রতিটি কেন্দ্রে আইসোলেশন সেন্টার তৈরির কথা ভাবছেন। স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব হতো না বলেও জানিয়েছেন তিনি।

Related posts

সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিজের বক্তব্য জানালেন শাবনূর

News Desk

নিজের চেয়ে বাবা-মায়ের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তা, বাড়ি বদলাবেন না সালমান

News Desk

শুটিং লোকেশনের খোঁজে কাজাখস্তানে ‘দম’ সিনেমার টিম

News Desk

Leave a Comment