Image default
বিনোদন

সিয়ামের ঘর আলো করে এলো পুত্রসন্তান

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হয়েছেন। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তান জন্ম দিয়েছেন।

এই তথ্য নিশ্চিত করেছে সিয়াম আহমেদের একটি পারিবারিক সূত্র।

গেল বছরের ২৫ ডিসেম্বর স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন সিয়াম আহমেদ।

সংসারে নতুন অতিথি আগমনের বার্তা ফেসবুকে লিখে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান এ অভিনেতা।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ। তিন বছর পর পরিবারে নতুন অতিথি আসার খবরও জানান তিনি।

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ সিনেমা।

Related posts

দেশের বাইরে শুটিংয়ে নিতে হবে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন

News Desk

আমার সবচেয়ে বড় সমালোচক আমি নিজে

News Desk

ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

News Desk

Leave a Comment