শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’
বিনোদন

শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’

দশ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৭ থেকে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় উৎসব অনুষ্ঠিত হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। 

অনুষ্ঠানটি একাডেমির ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

Source link

Related posts

প্রথমবারের মতো জুটি বাঁধলেন সিয়াম-ফারিণ

News Desk

লাইভে এসে অভিনেতার আত্মহত্যার চেষ্টা, বাঁচালো পুলিশ

News Desk

বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মনোনয়নে এগিয়ে জ্যাক ব্রায়ান

News Desk

Leave a Comment