Image default
বিনোদন

জেমসের জন্য দেশেই তৈরি হলো বিশেষ গিটার

দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। এটি বানিয়েছেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের ড্রামস বাদক ও ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলেও দেওয়া হয়েছে।

জেমসের বিখ্যাত গান ‘তারায় তারায়’-এর আদলে তৈরি গিটারটির নামও দেওয়া হয়েছে ‘তারায় তারায়’। গিটারে গানটির প্রথম লাইনটিও জুড়ে দেওয়া হয়েছে। ভালোবাসার অক্ষরে লিখে দেওয়া হয়েছে জেমসের নামও।

নাফিজ আল আমিন ঢাকা পোস্টকে বলেন, ‘এই গিটারটি তৈরির মূল উদ্যোক্তা চিশতী ইকবাল ভাই (যিনি একজন আইনজীবী ও পরামর্শক)। তিনিই আমাকে বলেছিলেন এমন একটি গিটার বানাতে। যেটি তিনি জেমস ভাইকে উপহার দেবেন। এরপর আমাদের পরিকল্পনার সঙ্গে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন। সবার যৌথ প্রয়াস ও আগ্রহে কাজটি করতে পেরেছি। তবে সবচেয়ে বড় ধন্যবাদটি দিতে হয় চিশতী ইকবাল ভাইকে।’

নাফিজ আরও বলেন, ‘জেমস ভাইয়ের হাতে গিটারটি তুলে দেওয়ার অনুভূতি ছিল অসাধারণ। তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেশে গিটারটি তৈরি হয়েছে জেনে। গিটারে দেশি কাঠের বিষয়টি তাকে আলাদা ভালোলাগা দিয়েছে। তিনি গিটারটি পছন্দ করেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

দেশি গিটারে দেশের অন্যতম রক তারকা নগরবাউলকে দেখতে পারা তার ভক্তদের জন্যও হবে বিশেষ অনুভূতির। জেমস ভক্তরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন দিনটির জন্য।

Related posts

নারীদের নিয়ে বিশেষ আয়োজন ‘ওয়াও বাংলাদেশ ২০২৩’

News Desk

সবজি বাজারে পিপিই পরে রাখি সাওয়ান্ত, ভিডিও ভাইরাল

News Desk

ঈদের নাটকে ফিরলেন মৌ

News Desk

Leave a Comment