Image default
বিনোদন

এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

গান গেয়ে ক্রমাগত ট্রলের শিকার হয়েও দমে যাননি। বরং সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সংগীত সাধনা চালিয়ে যাচ্ছেন। বেশ কয়েক বছর ধরেই ঈদ আয়োজনে গান শুনিয়ে যাচ্ছেন তিনি। এর ধারাবাহিকতায় ঘরবন্দী মানুষের বিনোদিত করতে আসন্ন ঈদেও গান নিয়ে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ড. মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘সুখে থাকো তুমি’। অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। এই গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ণ করা হয়েছে। সঙ্গীতানুষ্ঠানটি ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

Related posts

সেলফি তুলে বিশ্ব রেকর্ড অক্ষয় কুমারের

News Desk

মোদীর সঙ্গে কাপুর পরিবারের সাক্ষাত, কী বললেন রণবীর-করিনা

News Desk

এক যুগ পর আবারও একসঙ্গে অপূর্ব-তিশা

News Desk

Leave a Comment