Image default
বিনোদন

ইনস্টাগ্রামের স্টোরিতে কাকে খোঁচা দিলেন যশ দাশগুপ্ত?

এক পাতার দীর্ঘ বিবৃতি দিয়ে নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ ঘোষণা করেছেন নুসরাত জাহান। এটাও জানিয়েছেন যে মা হতে চলেছেন। এসবের মাঝেই যশ দাশগুপ্তকে ইনস্টাগ্রামে নিজের প্রেমিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন নুসরাত। তবুও যশ-নুসরাতের সম্পর্ক নিয়ে রটনা আর গুঞ্জনের শেষ নেই।

এসব বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে একেবারে রাজি নন যশ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক নাগাড়ে নানান ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে চলেছেন।

বর্তমানে সবার নজর যশ-নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরির দিকে। সম্প্রতি যশের ইনস্টাগ্রামে ভেসে উঠল একটি বার্তা। সেখানে লিখা ছিল- ‘Real love is rare but fake words and promises are everywhere’. এই বাক্যের বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ‘প্রকৃত ভালবাসা বিরল কিন্তু মিথ্যে শব্দ এবং প্রতিশ্রুতিই এখন সর্বত্র’।

যশের এমন স্টোরি দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি নুসরাতের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েই এই বিশেষ বার্তা দিলেন তিনি। পাশাপাশি নুসরাতের প্রাক্তন নিখিলকে খোঁচা দিলেন?

যশকে নিয়ে চর্চা যতই হোক, নুসরাতের ভাবী সন্তানের পিতৃ পরিচয় এখনও গোপনের রেখেছেন নুসরাত। গতকালই সূফীবাদের অন্যতম প্রাণপুরুষ, তথা পারসিক কবি রুমির পঙতি ধরা করে ‘জীবনের খুশির চাবিকাঠি’ কথা বলেছেন যশ। অভিনেত্রী, সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব, সকলের নজর এড়িয়ে বেড়াতে যাওয়া, একসঙ্গে দিন কাটানো এবং সর্বোপরি নুসরাতের মা হওয়া।

একের পর এক ঘটনায় খবরের শিরোনামে যশ। নুসরাতের সন্তানের বাবা কি তিনি? ইন্ডাস্ট্রি থেকে ইন্টারনেট, প্রতিনিয়ত এই প্রশ্ন ঘুরছে তাকে ঘিরে। প্রকাশ্যে এ নিয়ে এখনও মুখ খোলেননি তিনি। কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মনের ভাবনা লিখে চলেছেন যশ।

Related posts

পোশাক নিয়ে বিতর্কের জবাব দিলেন বাংলাদেশি মডেল জেসিয়া

News Desk

নৃত্যকলায় একুশে পদক নিয়ে নৃত্যশিল্পীদের ক্ষোভ

News Desk

অক্ষয়ের শুটিংসেটে দুর্ঘটনায় এক সদস্যের মৃত্যু

News Desk

Leave a Comment