আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আবুল হায়াত
বিনোদন

আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আবুল হায়াত

খ্যাতিমান অভিনয়শিল্পী আবুল হায়াতকে ‘আজীবন সম্মাননা’ দিয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় দীপ্ত টেলিভিশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শখ, দীঘি, চাঁদনী, নিশা, উপমা ও সমিত। ব্যান্ড দল অবসকিউর ও পার্থিব সংগীত পরিবেশন করেন।

গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

 ১৯টি ক্যাটাগরিতে দর্শকদের বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের বাছাই করা হয়। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে।

Source link

Related posts

প্রিয়াঙ্কা-করিনার ক্যাট ফাইট বলিউডের মুচমুচে বিষয়

News Desk

‘সোহরাব-রুস্তম’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের নায়িকার জীবনের করুণ অবসান!

News Desk

শ্রমিক দিবসে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

News Desk

Leave a Comment