Image default
বিনোদন

অভিনয়ে আসছেন মহেশ কন্যা

‘প্রিন্স অব টলিউড’খ্যাত অভিনেতা মহেশ বাবু। পর্দায় অসাধারণ অভিনয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব গুণের কারণে অসংখ্য ভক্ত তার। এর মধ্যে নারী ভক্তের সংখ্যাও কম নয়। ব্যক্তিগত জীবনে নম্রতা শিরোদকরের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তিনি। এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সিতারা।

মহেশ বাবুর ৮ বছর বয়েসী কন্যা সিতারা নাচে দারুণ পারদর্শি- এ কথা অনেকেরই জানা। তবে সিতারা ভালো অভিনয়ও করতে পারে। যা অনেকেরই অজানা। এবার এই তারকা সন্তানের অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে। ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজে অভিনয় করবে সিতারা। তার সঙ্গে অভিনয় করবে দক্ষিণী সিনেমার সফল পরিচালক ভামসি পয়দিপল্লীর কন্যা আদিত্য পয়দিপল্লী।

বলিউডলাইফ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজটি মাপেট শোয়ের আদলে তৈরি হবে। নির্মাতারা মনে করছেন দুটি চরিত্রের জন‌্য সিতারা ও আদিত্য উপযুক্ত।

আমেরিকার অলাভজনক প্রতিষ্ঠান সেসমি ওয়ার্কশপ অনেক বছর ধরেই শিশুদের জন্য শিক্ষামূলক শো তৈরি করে আসছে। ‘টকিং অ‌্যাবাউট টকিং’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে সেসমি ওয়ার্কশপ ইন্ডিয়া।

Related posts

সালমান খানের বাড়িতে গুলি: গ্রেপ্তার যুবককে ‘হত্যা’র অভিযোগ তার ভাইয়ের

News Desk

সিনেমার লভ্যাংশ খরচ হবে হাসপাতাল তৈরিতে

News Desk

কঙ্গনাকে চড় মারা সেই নারীকে চাকরি দিতে চান বিশাল দাদলানি

News Desk

Leave a Comment