Image default
বাংলাদেশ

২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭৪ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৭ হাজার ৩৭০ জনে।

শনিবার (২৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৭ জনের নমুনা পরীক্ষায় ২১৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩৯ ও উপজেলার ৭৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ছয়জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

চাকরি ফিরে পাওয়ার আশ্বাসে ১৩০ দিন পর ফুটপাত ছাড়লেন তাঁরা

News Desk

ধর্ষণের পর লাশ গুমের চেষ্টা: গ্রেফতার তিন জনের আরও ৩ দিনের রিমান্ড 

News Desk

যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না

News Desk

Leave a Comment