Image default
বাংলাদেশ

লকডাউনে চলবে না ট্রেন

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেছেন, এর আগেও যাত্রীবাহী ট্রেন বন্ধ ছিল। এবারও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী রেল চলবে। আগের ছুটিতেও তা ছিল। তবে এ বিষয়গুলোর লকডাউনের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হবে।

শনিবার (৩ এপ্রিল) গনমাধ্যমকে এসব কথা বলেন রেলমন্ত্রী।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এক ভিডিওবার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুই-তিনদিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার জন্য সরকার চিন্তা করছে।

তথ্য সূত্র: প্রথমআলো

Related posts

রাজিবপুরে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

News Desk

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু

News Desk

লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী-পুলিশ-বিজিবি

News Desk

Leave a Comment